দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগ এভাবে পালিয়ে বিদায় নেবে, তা পৃথিবীর কোনো জ্যোতিষী ও গোয়েন্দা সংস্থাও ভাবেনি বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেন্ট্রাল অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
১৯৭৫ সালের ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১৯৭৫ সালে মাত্র কয়েকজন কর্মকর্তা বড় একটি ঘটনা ঘটিয়েছিলেন। শেখ মুজিব, তার পরিবার ও আওয়ামী লীগকে রক্ষার জন্য সেদিন বিশাল রক্ষীবাহিনী প্রস্তুত ছিল। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। আল্লাহ যা চান, তাই হয়।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন মুসলমানদের জন্য উত্তম আদর্শ উল্লেখ করে তিনি বলেন, তার জীবন অনুসরণ করে কোরআন ও সুন্নাহ অনুযায়ী চললে ইহকাল ও পরকালে সাফল্য অর্জন সম্ভব।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী, জবি উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শরমিন। এ ছাড়া অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো. গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে হামদ, নাতে রাসুল, কেরাত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।
কেএম